Operated by: Salias LTD
Salias Luxe সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নিরাপদ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে। তাই রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড সংক্রান্ত যেকোনো প্রক্রিয়া কিছু নির্দিষ্ট শর্ত অনুযায়ী সম্পন্ন হয়। এই নীতিমালা গ্রাহক ও বিক্রেতা উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় সমস্যা, ভুল বোঝাবুঝি কিংবা অপব্যবহার এড়ানো যায়।
১. রিটার্ন গ্রহণের শর্ত
শুধুমাত্র নিম্নোক্ত ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য:
ভুল পণ্য ডেলিভারি হয়েছে
প্রাপ্ত পণ্য ক্ষতিগ্রস্ত
মানগত ত্রুটি রয়েছে
ডেলিভারি খুলার সময় সম্পূর্ণ আন-কাট ভিডিও রাখা বাধ্যতামূলক।
ভিডিওতে অবশ্যই—
পার্সেল, সিল, শিপিং লেবেল, এবং পুরো আনবক্সিং প্রক্রিয়া স্পষ্টভাবে দেখা যেতে হবে। এই ভিডিও ছাড়া কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।
২. কোন কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়
নিম্নোক্ত বিষয়গুলো রিটার্নযোগ্য নয়:
রঙে সামান্য পার্থক্য (স্ক্রিন সেটিংস বা আলোর কারণে)
সাইজ ভুল নির্বাচন
পছন্দ পরিবর্তন
ব্যবহারের পর ক্ষতি
পণ্য ব্যবহৃত বা পুনর্বিক্রয়ের অযোগ্য অবস্থায় থাকলে
৩. রিটার্ন জানানোর সময়সীমা
পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।
সময় পেরিয়ে গেলে রিটার্ন বা রিপ্লেসমেন্ট প্রক্রিয়া করা হবে না।
৪. রিপ্লেসমেন্ট নীতি
সঠিক প্রমাণসহ প্রমাণিত হলে—
পণ্যটি ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ—তবে আমরা একই পণ্যের রিপ্লেসমেন্ট প্রদান করব। স্টকে পণ্য না থাকলে গ্রাহককে জানিয়ে উপযুক্ত বিকল্প বা সমাধান দেওয়া হবে।
৫. রিফান্ড নীতি
রিফান্ড কেবল তখনই প্রদান করা হবে যখন—রিফান্ড কেবল তখনই প্রদান করা হবে যখন—
রিপ্লেসমেন্ট সম্ভব নয়
সমমানের পণ্য দেওয়া সম্ভব নয়
রিফান্ড প্রক্রিয়া সাধারণত ৩–৭ কর্মদিবস সময় নেয়।
পেমেন্ট যেভাবে করা হয়েছিল, রিফান্ডও সেই মাধ্যমেই প্রদান করা হবে।
৬. শিপিং চার্জ নীতি
ভুল বা ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে রিটার্ন শিপিং চার্জ Salias Luxe বহন করবে। গ্রাহকের ভুল বা অযৌক্তিক রিটার্নের ক্ষেত্রে শিপিং চার্জ গ্রাহককে বহন করতে হবে।
৭. পণ্যের প্যাকেজিং ও অবস্থা
রিটার্নের সময় পণ্যটি অবশ্যই—
অরিজিনাল প্যাকেজিং
বক্স
ট্যাগ
লেবেল
ও সম্পূর্ণ অ্যাক্সেসরি
সহ ফেরত দিতে হবে।
এগুলোর কোনোটি অনুপস্থিত থাকলে রিটার্ন বাতিল হতে পারে।
৮. আন্তর্জাতিক মানের নীতি
আমাদের Refund & Return Policy আন্তর্জাতিক মান অনুসরণ করে তৈরি করা হয়েছে,
যাতে স্বচ্ছতা, ন্যায়সঙ্গতা এবং গ্রাহকের সুরক্ষা সর্বদা নিশ্চিত থাকে।
৯. যোগাযোগ
রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যোগাযোগ করুন—
📞 01640361447 / 09611678046
Facebook: https://www.facebook.com/sailas.luxe/

Accessories
Body Care
By Concern
Gadgets
Hair Care
Laptops
Skin Care 